editor

প্রকাশিত: 4:40 PM, December 30, 2022

ড্রাইভিংয়ের সময় ঘুমিয়ে পড়েছিলেন পন্থ; সারা শরীরে মারাত্মক জখম!

ড্রাইভিংয়ের সময় ঘুমিয়ে পড়েছিলেন পন্থ; সারা শরীরে মারাত্মক জখম!

ডিএসএস ডেস্ক :: সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। সদ্যই বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে তিনি নিজের বাড়ি উত্তরাখণ্ডে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে উত্তরাখন্ডের নিজ শহর রুর্কির কাছাকাছি তার ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। সেখান থেকে উদ্ধারকারীরা তাকে প্রথমে রুর্কি সিভিল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নেওয়া হয় দেরাদুনের একটি হাসপাতালে। কীভাবে দুর্ঘটনায় পড়লেন পন্থ? এ বিষয়ে পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। হরিদ্বার গ্রামীণ শাখার এসপি স্বপন কিশোর সিং বলেছেন, ‘দুর্ঘটনার সময় বিকট একটা আওয়াজ হয়েছিল। গ্রামের লোকজন এবং স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দেরাদুনের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পন্থের কপালে, হাতে এবং ডান হাঁটুতে আঘাত লেগেছে। তার জ্ঞান আছে এবং কথা বলতে পারছেন। ‘

উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার এনডিটিভিকে বলেছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে তিনি একাই ছিলেন। রুর্কির কাছে মোহাম্মেদপুর জট নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। পন্থ যা বলেছেন, গাড়ি চালানোর সময় তার তন্দ্রার মতো হয়েছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আঘাত করে ডিভাইডারে এবং আগুন ধরে যায়। ‘

ডিভাইডারে আঘাত করার পর তরুণ ক্রিকেট তারকার দামি গাড়িটি উল্টে যায়। কয়েকমুহূর্ত পরই জ্বলে ওঠে আগুন। জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে পান্ত কোনোরকমে জীবন বাঁচান। আশেপাশের লোকজন এগিয়ে এলে ঋষভ নিজের পরিচয় দিয়ে তাকে উদ্ধার করতে অনুরোধ করেন। সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়। পন্থ নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গাড়ি থেকে বেরিয়ে যান বলেই আরও বড় দুর্ঘটনা ঘটেনি। শরীরে অনেক জখম হলেও আপাতত তিনি বিপদমুক্ত।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের