editor
প্রকাশিত: 10:48 AM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: মেট্রোরেল চলাচলের পঞ্চম দিনে আজ সোমবার যাত্রীদের ভিড় তুলনামূলক কম। যাত্রীরা এসেই টিকিট কাটতে পারছেন। আজ সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এ চিত্র দেখা যায়।
আজ সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত আগারগাঁও স্টেশনে দেখা যায়, টিকিট বিক্রির তিনটি মেশিনের কোনোটি কখনো ফাঁকা, কখনো দু-একজন লাইনে। একটি কাউন্টারের সামনে সর্বোচ্চ ৮ থেকে ১০ জনকে টিকিটের জন্য লাইনে থাকতে দেখা যায়।
আগারগাঁও স্টেশন থেকে টিকিট কাটার পর জাহিদ হাসান নামের এক যাত্রী বলেন, ‘টিকিট কাটতে সব মিলিয়ে তিন থেকে চার মিনিট সময় লেগেছে। লাইন ছিল না। এসেই তাড়াতাড়ি কেটে ফেলেছি।’
টিকিট বিক্রি মেশিনে সাহায্যকারী রোভার স্কাউট সদস্য শিহাবুর রহমান বলেন, আজ সকালে কোনো ধরনের অসুবিধা ছাড়াই মেট্রোরেল চলাচল করছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর চাপ তুলনামূলক কম।
অন্যান্য দিনের মতো আজও অনেকেই মেট্রোরেলে প্রথমবার ওঠার জন্য এসেছেন। তেমনি রাজধানীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাউফিক ই চৌধুরী। তাঁরা তিন ভাইবোন এসেছে মায়ের সঙ্গে। তাউফিক ই চৌধুরী বলে, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। এটা অপ্রত্যাশিত। বাংলাদেশে এমন মেট্রোরেল হবে, সেটা আগে ভাবতে পারিনি।’
গত বুধবার বেলা দুইটার দিকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করে। বেলা ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের জন্য সীমিতভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় গতকাল রোববার মেট্রোরেল চলাচল দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
আগামী ২৬ মার্চ থেকে উত্তরা-আগারগাঁও পথে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। উত্তরা-আগারগাঁও পথের জন্য ৬ কোচবিশিষ্ট ১০টি ট্রেন প্রস্তুত করা হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের