editor
প্রকাশিত: 12:16 PM, January 4, 2023
ডিএসএস ডেস্ক :: চলতি বছরের ২০২৩ মৌসুমের জন্য আইপিএলে আবারো দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিরছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান কর্তা। দলটির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পান্থ অধিনায়ক এবং কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। আর সে দলেই যুক্ত হতে চলেছেন সৌরভ। গেল বছরের অক্টোবর মাসে বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়েন প্রিন্স অব কলকাতা। আইপিএলে দিল্লি দলের সঙ্গে যুক্ত হলে দুবাই এবং দক্ষিণ আফ্রিকায় ক্যাপিটালসের যে দল দুটি রয়েছে সেগুলোর সঙ্গেও কাজ করবেন সৌরভ।
পিটিআইকে আইপিএলের এক কর্তা বলেন, ‘এ বছরই সৌরভ ফিরছেন দিল্লি ক্যাপিটালস দলে। আলোচনা হয়ে গেছে। আগেও এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সৌরভ। সে দলের মালিকদের সঙ্গে সৌরভের সম্পর্কও ভালো। তাই আইপিএলে সৌরভ ফিরলে দিল্লির হয়েই ফিরবেন।’
এর আগে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টরের দায়িত্বে ছিলেন সৌরভ। পরবর্তীতে বিসিসিআইয়ের প্রধান হওয়ায় দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। বর্তমানে বোর্ডের সব রকম দায়িত্ব ছেড়ে দিয়েছেন সৌরভ। তাই দিল্লি দলে দেখা যেতে পারে সাবেক এ অধিনায়ককে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,