editor
প্রকাশিত: 2:36 PM, January 5, 2023
ডিএসএস ডেস্ক :: ২০২২ সালে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন লিটন দাস। পুরো বছরজুড়ে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড। তুলেছেন ১৯২১ রান। সদ্যশেষ ভারতের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে ১২তম অবস্থানে ছিলেন লিটন। সবশেষ আইসিসির হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে লিটনের অবস্থান এখন ১১তম।
উসমান খাজাকে টপকে লিটনের পয়েন্ট এখন ৭০২। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০। এছাড়া তালিকায় এক ধাপ করে পিঁছিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ইতিহাসে এবারই লিটন টেস্ট ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। এমনকি বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং ইতিহাসে এটাই ব্যক্তিগত সেরা ব্যাটারদের অর্জন।
এর আগে দ্বিতীয়বারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছিলেন টাইগারদের তারকা এই ব্যাটার। এর আগেও ২০২২ সালের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন।
বর্তমানে কোহলি অবস্থান এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন যথারীতি মারনাস লাবুশেনে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশি স্টিভেন স্মিথ। তিন নম্বরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,