editor
প্রকাশিত: 9:13 PM, January 5, 2023
ডিএসএস ডেস্ক :: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নবায়ন করা হলেও সরকারি আইন না মানলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান থেকে সেবা পেতে মানুষ যাতে প্রতারিত না হয়। এ জন্য আমরা ক্লিনিকগুলোর উপর বিশেষ নজর রাখছি।
মন্ত্রী বলেন, এরই মধ্যে আমরা অভিযান চালিয়ে দুই হাজার ক্লিনিক ও ডায়াগনেস্টিক বন্ধ করে দিয়েছি। এটা চলমান প্রক্রিয়ায় চলতেই থাকবে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের নতুন ভবন উদ্বোধন এবং পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা বাড়ছে, চীনে বেশি বাড়ছে। করোনা প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করছে। চীনে করোনার নতুন ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের সব বন্দরে সতর্ক বার্তা জারি করা হয়েছে। চীন থেকে যারা আসবে তাদের পরীক্ষা করা হবে। প্রয়োজনে আইসোলেশনে নেওয়া হবে। আমাদের সজাগ থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, যেখানে বেশি মানুষের সমাগম সেখানেই মাস্ক পরা প্রয়োজন। আমাদের দেশের বেশির ভাগ মানুষ করোনার ৩য় ডোজ নিয়েছে অনেকে আবার ৪র্থ ডোজও নিয়েছে। যারা এখনো করোনা টিকা নেননি তারা করোনা টিকা নিন, তাহলে সুরক্ষা থাকবেন। করোনা বৃদ্ধি পেলে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই। উন্নত চিকিৎসার জন্য ৩৭টি মেডিকেল কলেজ এবং ৮টি নতুন হাসপাতাল করা হয়েছে।
এ সময় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মশি উদ দুজা, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের পরিচালক সাবানা মালেক, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর সিভিল সার্জন খাইরুজ্জামান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানসহ কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের