editor
প্রকাশিত: 11:36 AM, January 7, 2023
ডিএসএস ডেস্ক :: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রের প্রথম নারী চিফ মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. কানিজ ফাহমিদা।
জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেডের চিফ মেডিকেল অফিসারের পদে তিনি সরাসরি নিয়োগ পেয়ে চলতি বছরের ১ জানুয়ারি যোগদান করেন। ২০২২ সালের ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় তার নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এর আগে একই বিভাগের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন তিনি।
ডা. কানিজ ফাহমিদা ১৯৬৮সালের ১৪ অক্টোবর বাগেরহাট জেলার রামপাল থানার ভুঁইয়ার কান্দার মানিক নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. আব্দুল মজিদ খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক।
তার মা বেগম শামছুন্নাহার একজন গৃহিনী এবং ডা. কানিজ ফাহমিদার স্বামী অধ্যাপক ডা. এস এম কামরুল হক শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।
ডা. কানিজ ফাহমিদা ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর মেডিকেল অফিসার, ২০০২ সালের ৬ আগস্ট সিনিয়র মেডিকেল অফিসার , ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি ডেপুটি চিফ মেডিকেল অফিসার এবং ২০১২ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম নারী কর্মকর্তা যিনি দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।
ডা. কানিজ ফাহমিদা বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশন, বাংলাদেশ রেডিওলজী এন্ড ইমেজিং সোসাইটি, খুলনার কার্যকরী সদস্য এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, খুলনা শাখার আজীবন সদস্য। ইতোপূর্বে তার বিভিন্ন গবেষণা প্রকাশিত হয়েছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের