editor
প্রকাশিত: 8:51 PM, January 7, 2023
ডিএসএস ডেস্ক :: ২০২২ কাতার বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম উচ্চারিত হচ্ছিল বেশ জোরেশোরেই। কিন্তু আপাতত ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ককে এই দায়িত্বে দেখা যাচ্ছে না। কারণ পরের বিশ্বকাপেও ফরাসিদের কোচ হিসেবে থাকছেন দিদিয়ের দেশম।
আজ শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশমের চুক্তি নবায়নের ব্যাপারটি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ; যে বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়।
২০১২ সালের ৯ জুন দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ বছর ধরে ফ্রান্সের দায়িত্ব সামলাচ্ছেন দেশম। তার অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ফরাসিরা। এরপর ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ হয় তারা। এছাড়া তার অধীনেই স্পেনকে হারিয়ে ২০২১ উয়েফা ন্যাশন্স লিগের শিরোপাও জিতেছিল ফ্রান্স।
দেশমের অধীনে ১৩৯ ম্যাচ খেলে রেকর্ড ৮৯টিতে জয় পায় ফ্রান্স; ড্র ২৮টিতে এবং হার ২২ ম্যাচে। এ সময়ে ২৭৯ গোল হজমের পাশাপাশি ১১৯ গোল হজম করে তারা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,