editor
প্রকাশিত: 2:10 PM, January 8, 2023
ডিএসএস ডেস্ক :: দুই দলই সিরিজে একটি করে ম্যাচ জিতেছে। শেষ ম্যাচটা তাই পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। সেই ফাইনালে এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বিশাল এই জয় এসেছে সূর্যকুমার যাদবের অতিমানবীয় ইনিংসের জন্যেই। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। এমন ব্যাটিংই করেছেন তিনি, যার ফলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া রীতিমতো ‘সম্মোহিতই’ হয়ে গেছেন।
গতকাল শনিবার সিরিজের শেষ ম্যাচে ভারত দারুণ শুরুই পেয়েছিল। পাওয়ারপ্লেতেই তুলে ফেলেছিল অর্ধশত রান। এরপরই উইকেটে আসেন সূর্য। খেলেন ৫১ বলে ১১২ রানের ইনিংস। সেই ইনিংসে ভর করেই ভারত পায় ২২৮ রানের বিশাল এক সংগ্রহ। এরপর বোলাররা তাদের কাজটা সামলেছেন ঠিকঠাক, ভারত পেয়ে গেছে ৯১ রানের বিরাট এক জয়।
ম্যাচের পর প্রতিক্রিয়ায় ভারতের অধিনায়ক পান্ডিয়া বলেন, ’প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে আমাদের নতুন করে চমকে দিচ্ছে সূর্য। ব্যাটিংটা কত সহজ সেটা প্রত্যেক ম্যাচেই আমাদের বুঝিয়ে দিচ্ছে। যদি ওকে বল করতাম, নিঃসন্দেহে আমার কপালে অনেক দুঃখ অপেক্ষা করে থাকত। রাহুল ত্রিপাঠীর কথা আলাদা করে এক বার উল্লেখ করতে চাই। যখন বোলাররা সাহায্য পাচ্ছে, সেই সময়টা ভালই সামলে দিয়েছিল। বাকিটা তো সূর্যকুমারের নিয়ন্ত্রণে ছিল।’
সূর্যকুমার আরও একটা কারণে সবার চেয়ে আলাদা। কী সেই কারণ? পান্ডিয়া বললেন, ‘সূর্যকে কখনওই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভাল করে জানে।’
অধিনায়কের প্রশংসা পেয়েছেন অক্ষর পাটেলও, যার ঘরের মাঠ রাজকোটে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটা। গোটা সিরিজেই পরের দিকে নেমে দ্রুত রান তুলেছেন। দ্বিতীয় ম্যাচে তো দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। তাকে নিয়ে পান্ডিয়া বলেছেন, ‘ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যে ভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,