editor
প্রকাশিত: 8:17 PM, January 8, 2023
ডিএসএস ডেস্ক :: সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেনেড হামলাসহ নানা অপচেষ্টা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এখনো মানুষ পুড়িয়ে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
রোববার (৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন বক্তারা। গত ৫ জানুয়ারি একাদশ সংসদের ২১তম অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উপস্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি দলের সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, নূর উদ্দিন চৌধুরী নয়ন ও আনোয়ারুল আবেদীন খান। অধিবেশন সোমবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমান সরকার অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। পাকিস্তানের জনগণও এখন বাংলাদেশের মতো হতে চায়। অথচ বিএনপি নেতারা প্রলাপ বকছেন। ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছেন। জনগণ তাদের সঙ্গে নেই। জনগণের রায় নিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কারণে জীবন ও জীবিকায় বড় ধরনের পরিবর্তন এসেছে দাবি করে সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। তাই উন্নয়নমূলক কাজের প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকতে হবে। এমপির কোটার ২০ কোটি টাকার কাজেও অর্থ সংকটের কথা বলা হচ্ছে। সংসদ নির্বাচনের আগে এক বছর সময় আছে। এই সময়ের মধ্যে গৃহীত প্রকল্পগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার দাবি জানাই।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের