editor

প্রকাশিত: 2:02 PM, May 13, 2022

দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্র রাহাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল

স্টাফ রিপোর্টার

দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র উপ-পরিদর্শক রিপন কুমার দেব সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন।

গতবছর সিলেটের আলোচিত ঘটনা ছিল দক্ষিণ সুরমার আরিফুল ইসলাম রাহাত (১৮) হত্যাকাণ্ড। ২১ অক্টোবর দক্ষিণ সুরমা সরকারি কলেজ গেটের ভেতরে খুন হন রাহাত।
দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়া লেখার পাশাপাশি ছাত্রলীগের কর্মী ছিলেন নিহত রাহাত। সিনিয়র-জুনিয়র বিরোধের জেরেই রাহাতকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হত্যা মামলার প্রধান আসামি সাদী।

হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ অক্টোবর নিহত রাহাতের চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় সামসুদ্দোহা সাদি, তানভির ও সানির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি ছায়া তদন্ত করে কুষ্টিয়া থেকে শামসুদ্দোহা সাদীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর মামলার অপর দুই আসামি তানভির ও সানি আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আলাপকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র উপ-পরিদর্শক রিপন কুমার দেব বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাকী দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই মামলায় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১৬৪ ধারা জবানবন্দি এবং সাক্ষীদের জবানবন্দিতে আরো দুই জনের নাম পাওয়া গেছে। মামলার ৪ নং পলাতক আসামি মোগলাবাজার থানার আওতাধীন ধরমপুর গ্রামের মৃতঃ মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল ওয়াহিদ, ৫নং পলাতক আসামি একই থানার নিজ সিলাম গ্রামের তৈয়ব আলীর ছেলে সুহেল ইবনে রাজা। মালার তদন্ত কর্মকর্তা বলেন অনেক দিন এই মামলার তদন্ত এবং পর্যালোচনা করে আদালতে হত্যা মামলার  চার্জশিট দাখিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে চাচাতো ভাই আশরাফুল ইসলাম রাফিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে যান রাহাত। সেখানে মোবাইল ফোনে বন্ধুদের না পেয়ে সোয়া ১২টার দিকে কোচিং সেন্টারে যাওয়ার জন্য রওয়ানা দেন। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে আসার সময় প্রধান ফটকের ভেতরে থাকা অবস্থায় আরেকটি মোটরসাইকেলে করে এসে অতর্কিতভাবে রাহাতের উরুতে ছুরিকাঘাত করে ছাত্রলীগের কর্মী সামসুদ্দোহা সাদি ও তার সহযোগী তানভির।পরে রাহাতকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির