editor
প্রকাশিত: 4:51 PM, January 9, 2023
ডিএসএস ডেস্ক :: ঢাকায় আরও ১৫টি পরিবহণ কোম্পানির ৭১১টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।
সোমবার ইস্কাটনে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুসারে মোহাম্মদপুর, গাবতলী ও আজিমপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যের এই ১৫টি কোম্পানির বাসে ই-টিকিটিংয়ে যাত্রী পরিবহণ করবে। মঙ্গলবার থেকে এসব গাড়ি ই-টিকিটে যাত্রী নেবে।
সমিতির মহাসচিব বলেন, বাকি গাড়িতে ই-টিকিটিং কার্যকর করার লক্ষ্যে সমিতির তিনটি ভিজিল্যান্স টিম প্রতিদিন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সমিতি থেকে নিয়োগ করা ৯ জন স্পেশাল চেকার প্রতিদিন রোডে মনিটরিং করছে। যেসব বাস এখনো নিয়মের মধ্যে আসেনি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনায়েত উল্যাহ জানান, ঢাকা ও আশপাশের শহরগুলোর মধ্যে মোট ৯৭টি কোম্পানির ৫ হাজার ৬৫০টি বাস যাত্রী পরিষেবা দেয়। এরমধ্যে ৪৫টি কোম্পানির ২ হাজার ৩৫৪টি বাস ই টিকিটিংয়ের আওতায় এল।
সংবাদসম্মেলনে জানানো হয়, এর আগে প্রথম ধাপে মিরপুরকেন্দ্রিক ৩০টি বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হয়েছিল। দ্বিতীয় ধাপের ১৫টি মিলিয়ে মোট ৪৫টি কোম্পানি ই-টিকিট ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা পরিবহণ মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
যে ১৫ কোম্পানির বাসে ই-টিকিটিং চালু হচ্ছে
মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহণ, দেওয়ান এন্টারপ্রাইজ লিমিটেড, মালঞ্চ পরিবহণ লিমিটেড, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট লিমিটেড, আলিফ এন্টারপ্রাইজ (১) (রুট-এ-১৪১), আলিফ এন্টারপ্রাইজ (২) (রুট-এ-২৯২), অভিনন্দন ট্রান্সপোর্ট লিমিটেড, বিকাশ পরিবহণ লিমিটেড, গাবতলী এক্সপ্রেস লিমিটেড, মেঘলা ট্রান্সপোর্ট কোং লিমিটেড, ভিআইপি অটো মোবাইলস লিমিটেড, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহণ লিমিটেড এবং স্বপ্ন পরিবহণ লিমিটেড।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের