editor

প্রকাশিত: 6:23 PM, January 9, 2023

সংবাদ সম্মেলনে অভিযোগ : দোকান ভাড়া দিয়ে উল্টো হেনস্থা মালিকপক্ষ

সংবাদ সম্মেলনে অভিযোগ : দোকান ভাড়া দিয়ে উল্টো হেনস্থা মালিকপক্ষ

সংবাদ সম্মেলনে অভিযোগ : দোকান ভাড়া দিয়ে উল্টো হেনস্থা মালিকপক্ষ

5

নিজস্ব প্রতিবেদক
এক প্রবাসী ব্যবসায়ীকে দোকান কোঠা ভাড়া দিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের শিকার হচ্ছেন সিলেটের বন্দরবাজারস্থ ‘করিম উল্লা মার্কেট’র স্বত্বাধিকারী। দোকানের ভাড়া পরিশোধ না করে মালিকপক্ষকে উল্টো নানাভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী মো. আমিরুল ইসলাম নামের ওই ব্যবসায়ী। সোমবার মার্কেটের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন ‘করিম উল্লা মার্কেট’র স্বত্বাধিকারী মো. আতাউল্লা সাকের।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন মার্কেটের দোকান ভাড়া দেওয়ার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামের মরহুম তহুর আলীর ছেলে মো. আমিরুল ইসলামকে মার্কেটের দ্বিতীয় তলার ৩৪ নং দোকানকোঠা অগ্রীম ভাড়া বাবদ ৫ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে বন্দোবস্ত দেওয়া হয়। যুক্তরাজ্য প্রবাসী ভাড়াটিয়া মো. আমিরুল ইসলাম এই দোকানকোঠাটি ভাড়া নিয়ে তার এক আত্মীয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছিলেন। শুরু থেকে মালিকপক্ষকে নিয়মিত ভাড়া প্রদান করে আসলেও তিনি চুক্তিপত্রের ২১ নং শর্ত ভঙ্গ করে ২০২০ সালের অক্টোবর মাস থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। ৩ মাসের অধিক সময় ভাড়া দিতে তিনি ব্যর্থ হলে তার সঙ্গে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তিনি দেশে আসলে সরাসরি কথাও বলা হয়। কিন্তু আমিরুল দোকানের ভাড়া না দিয়ে উল্টো উদ্যত ও অসৌজন্যমূলক আচরণ করেন। নিয়ম অনুযায়ী তাকে ৩ মাস পর উচ্ছেদ করার কথা থাকলেও মানবিক বিবেচনায় ৮ মাস পর আইনজীবীর মাধ্যমে তার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু ডাকযোগে প্রেরিত লিগ্যাল নোটিশ আমিরুল গ্রহণ না করে আমাদের কাছে ফেরত পাঠান। এমতাবস্থায় চুক্তিপত্রের শর্ত অনুযায়ী মালিকপক্ষ ২০২১ সালের ১ জুলাই সেই দোকানকোঠার দখল বুঝে নেয়।
সংবাদ সম্মেলন সাকের জানান এ ঘটনার পরই আমিরুল ক্ষিপ্ত হয়ে নানা অপতৎপরতা চালাতে থাকেন। তিনি যুক্তরাজ্যরস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিলেট সিটি করপোরেশন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট কোতোয়ালি থানায় মালিকপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। কিন্তু সকল দপ্তর, প্রশাসন ও প্রতিষ্ঠানের তদন্তে আমিরুলের চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গ করার বিষয়টি উঠে আসে। ফলে আমিরুল অন্যকোন উপায় না পেয়ে অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। সম্প্রতি আমিরুল ইসলাম যুক্তরাজ্যে বসে একটি প্রেস কনফারেন্স করেন। এতে তিনি কোনো কাগজপত্র না দেখিয়ে তার দোকানকোঠা জবরদখল করার মিথ্যা অভিযোগ করেছেন। কিন্তু প্রকৃত পক্ষে- চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় দোকানের দখল মালিকপক্ষ বুঝে নিয়েছে।
লিখিত বক্তব্যে সাকের জানান আমিরলের অপপ্রচারে ‘করিম উল্লা মার্কেট’র দীর্ঘ ২২ বছরের ব্যবসায়ীক সুখ্যাতি প্রশ্নের সম্মুখীন। তাই এমন অপপ্রচারের জন্য শীঘ্রই আমিরুলের ও যেসকল অনলাইন মিডিয়া আমাদের বক্তব্য নেওয়া ছাড়াই লাইভ সম্প্রচার বা মিথ্যাচারমূলক ভিডিও প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে আমিরুলের মিথ্যাচার ও অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

4 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 1 বিশিষ্ট

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

3 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

1 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

3 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

1 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

7 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

3 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও

1
8