editor

প্রকাশিত: 11:49 AM, January 10, 2023

ঢাকা-বেইজিং চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ

ঢাকা-বেইজিং চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ

ডিএসএস ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে করা চুক্তির দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) মধ্যরাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন গাংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে টিকা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। চীনে বাংলাদেশি ৯৮ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা বাস্তবায়নে দ্রুত গেজেট তৈরির অনুরোধ জানিয়েছি।

ড. মোমেন বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চলমান সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ছিন গাং সোমবার মধ্যরাতে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। তিনি আফ্রিকার পাঁচটি দেশ সফরে যাওয়ার পথে মধ্যরাতে ঢাকায় যাত্রাবিরতি নেন। যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রথমে ইথিওপিয়ায় যাবেন। সেখান থেকে আফ্রিকার আরও চারটি দেশ সফর করবেন। ইথিওপিয়ায় যাত্রাপথে তাকে বহনকারী উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য সোমবার মধ্যরাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি নিয়ে রাত ২টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিদায় নেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন গাংয়ের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, ছিন গাং গত ৩০ ডিসেম্বর চীনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের