editor
প্রকাশিত: 3:29 PM, November 1, 2020
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক জয়বাংলা পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা আর নেই। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
জানা গেছে, দুই-তিন ধরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে খবর দেন। পুলিশ স্থানীয় সময় রাত ১১টার দিকে (বাংলাদেশ সময় আজ রবিবার সকাল) বাসার দরজা ভেঙে ঢুকে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়।
ফেসবুক লাইভে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে বসবাসরত বাঙালি কমিউনিটি নেতা সুলতান জে শরীফ।
মোস্তফা আল্লামা চিরকুমার ছিলেন। কয়েক বছর ধরে তিনি সেখানে বসবাস করছিলেন। স্থানীয় সময় আগামীকাল সোমবার বাদ এশা মসজিদুন নূরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
মোস্তফা আল্লামার জন্ম ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজারে। তিনি ফটোগ্রাফার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানীর সঙ্গেও কাজ করেছেন।
এরশাদ সরকারের অধীনে ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তাঁর পৃষ্ঠপোষকতায় বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে ‘মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফুটবল’ বেশ সাড়া জাগিয়েছিল।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট