editor
প্রকাশিত: 11:19 AM, January 11, 2023
ডিএসএস ডেস্ক :: সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎভাবে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। এ কর্মসূচি পালন করতে বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত পুরো নয়াপল্টন এলাকা।
বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গণ অবস্থান কর্মসূচি চলবে। গণঅবস্থান কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও রাজধানী বিভিন্ন এলাকা অবস্থান নিয়ে শোডাউন ও মিছিল করারও ঘোষণা দিয়েছে।
বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকলে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশ তাদের দখলে চলে যায়। যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গণঅবস্থান কর্মসূচি পাশে নয়াপল্টন চায়না টাউন মার্কেটের সামনে রাখা হয়েছে পুলিশের প্রিজনভ্যান ও জলকামান। এছাড়াও বিভিন্ন আশপাশের মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের