editor
প্রকাশিত: 5:42 PM, January 11, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্রথম পর্বের খেলা চলছে। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের খেলা।
ঢাকার প্রথম পর্বে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। তারা চার ম্যাচে শতভাগ জয় নিয়ে ৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাকি ছয় দল খেলেছে দুটি করে ম্যাচ।
রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয় একটি করে ম্যাচে। সবার পয়েন্ট সমান ২ করে। নেট রানরেটে এগিয়ে রংপুর রাইডার্স। তামিমের খুলনা টাইগার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস জয় পায়নি কোনো ম্যাচ।
চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। তবে হ্যাটট্রিক কিংবা ফাইফারের দেখা পায়নি এবারের আসর। দুটি সেঞ্চুরি করেছেন খুলনার বিদেশি রিক্রুট পাকিস্তানের আজম খান ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদেশি রিক্রুট পাকিস্তানের উসমান খান।
ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। তিনি চার ম্যাচ খেলে তিনটি অর্ধশতে করেছেন ১৯৫ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন একই দলের ক্রিকেটার নাজমুল হোসাইন শান্ত। তিনি চার ম্যাচ খেলে এক হাফসেঞ্চুরিতে করেছেন ১৬৭ রান।
বল হাতেও দেশিদের জয়জয়কার। চার ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার সংগ্রহ ৭ উইকেট। সেরা ৪৮ রানে ৩ উইকেট। তবে সমান উইকেট পেলেও দুই ম্যাচ কম খেলে ৭ উইকেট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা ডমিনেটর্সের পেসার আল আমিন হোসাইন। তার সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট।
উল্লেখ্য আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্ব।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,