editor
প্রকাশিত: 3:32 PM, January 12, 2023
ডিএসএস ডেস্ক :: জাতীয় সংসদের উপনেতা পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে আজ। একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ায় পদটি ফাঁকা রয়েছে। এই পদটিতে কে আসছেন সেটি আজই নিশ্চিত হয়ে যেতে পারে।
একাদশ জাতীয় সংসদের প্রধান দল আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা আজ। রাত ৮টায় জাতীয় সংসদের সরকারি দলের সভা কক্ষে এই সভা হবে। এতে সংসদীয় দলের নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব সদস্য অংশ নেবেন।
জানা গেছে, এই বৈঠক থেকেই সংসদ উপনেতার নাম প্রস্তাব করা হতে পারে। সংসদের বিধান বলছে, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটাভুটি দরকার হয় না। সংসদ নেতা তার মতটি স্পিকারকে জানান।
এখানে সংসদীয় দলের সদস্যদের মত নিয়ে সংসদ নেতা যে নামটি প্রস্থাব করবেন স্পিকার সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবেন। এই পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।
সংসদীয় আইন অনুযায়ী সংসদ উপনেতা নিয়োগে বাধ্যবাধকতা নেই। বিএনপি তাদের সময়ে এ পদে কাউকে মনোনীত করেনি। তবে আওয়ামী লীগ বরাবরই তাদের সিনিয়র কোনো নেতাকে দিয়ে এ পদটি অলঙ্কৃত করেছে।
২০০৯ সালে ক্ষমতায় এসে প্রথমে জিল্লুর রহমানকে সংসদ উপনেতা নির্বাচিত করে আওয়ামী লীগ। তিনি ৯৬ আমলেও দায়িত্বে ছিলেন। পরে তিনি শপথ নেন রাষ্ট্রপতি হিসেবে। সংসদ উপনেতা হন সাজেদা চৌধুরী। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় তিনি ছিলেন সংসদ উপনেতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে শূন্য হয় পদটি।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে সংসদ উপনেতার পদে কাকে মনোনীত করা যায় এ নিয়ে নেতাদের মত চাইতে পারেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর দিকে সিদ্ধান্তের ভার ছেড়ে দিতে পারেন।
সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর থেকেই জানা আলোচনা চলছিল তার উত্তরসূরী নির্বাচন নিয়ে। সাধারণত দলের প্রবীণ নেতাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয় এই পদে। সেক্ষেত্রে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের মধ্যে রয়েছেন—আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
গেল বছরের ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপনেতা পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে মত দিয়েছেন। তিনি বলেছেন, একজন নারীকেই সংসদ উপনেতা করব।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সবাই ধরে নেয় যে, সংসদ উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী তার মত পরিবর্তন করলে অন্যদের ভাগ্য খুলে যেতে পারে। এক্ষেত্রে পুরো বিষয়টি নির্ভর করছে শেখ হাসিনার ওপর।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের