editor
প্রকাশিত: 3:22 PM, January 16, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী দিনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড।
রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। এসময় সুইস রাষ্ট্রদূত এ প্রত্যাশা ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতের মেয়াদকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
শাহরিয়ার আলম গত পাঁচ দশকে বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে সুইজারল্যান্ডের সহায়তার প্রশংসা করেন। সুইস রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
উভয়পক্ষ বিমান যোগাযোগ, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে সংকটের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
সুইস রাষ্ট্রদূত বুধবার (১৮ জানুয়ারি) দাভোসে দেশটির সেক্রেটারি অব স্টেটের সঙ্গে শাহরিয়ার আলমের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের