editor

প্রকাশিত: 3:27 PM, January 16, 2023

সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন হতে চায় রংপুর রাইডার্স

সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন হতে চায় রংপুর রাইডার্স

ডিএসএস ডেস্ক :: রংপুর রাইডার্স এবারের বিপিএলের শুরুতেই কুড়িয়েছে প্রশংসা। ঢাকায় নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছে তারা। সব সুযোগ-সুবিধাতেও ছাড়িয়ে বাকিদের। সমর্থকদের সমর্থনও পাচ্ছে বেশ ভালো।

এবারের বিপিএলে তাদের যে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। এ কথাই বলছিলেন দলটির ক্রিকেটার অ্যারন জোন্স। এখনও কোনো ম্যাচ না খেললেও দলের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছেন যুুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার।

চ্যাম্পিয়ন হওয়ার চাপ আছে কি না জানতে চাইলে রোববার চট্টগ্রামে তিনি বলছিলেন, ‘আমাদের অনেক সমর্থক আছে। চ্যাম্পিয়ন হতে তো ভালোই লাগবে। টুর্নামেন্টে সমর্থকদের জন্য ভালো করে দলের মালিকদের ট্রফি এনে দিতে চাই। বলতে চাই না যে চাপ, তবে অবশ্যই চ্যাম্পিয়ন হতে চাই। ‘

বিপিএলে এবার প্রথম ম্যাচে জয় পায় রংপুর রাইডার্স। পরের ম্যাচে হারতে হয় তাদের। এরপর আরেক জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। এমন উত্থান-পতনে দলের বার্তা কী ছিল?

জোন্স বলেন, ‘আমরা জানি এ ধরনের টুর্নামেন্টে আপনি কিছু জিতবেন ও হারবেন। যতক্ষণ আমরা জিতবো, প্লে অফে যাবো। আমি যেমন বলেছি, দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমার মনে হয় না আর খুব বেশি ম্যাচ হারবো। ‘

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, বাংলাদেশে এসে মানিয়ে নেওয়া কঠিনই হওয়ার কথা। বাংলাদেশে এসে কেমন লাগছে? জোন্স বলেছেন, ‘খুব ভালো। মনে হচ্ছে তাদের সারাজীবন ধরে চিনি। তারা আমাকে খুব ভালোভাবে স্বাগত জানাচ্ছে। দলে খুব মজা হচ্ছে, বিনোদন আছে। ‘

দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিককে নিয়ে জোন্স বলেন, ‘উনি কিংবদন্তি। এই পর্যায়ে অনেক রান করেছেন। খুব ভালো মানুষ, সহজেই কথা বলা যায়। দলের সবাইকে সাহায্য করেন। তার সতীর্থ হতে পেরে খুশি। ‘

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,