editor
প্রকাশিত: 11:22 AM, January 18, 2023
ডিএসএস ডেস্ক :: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) হাইকোর্টে তলবের পরপরই দেশের কেন্দ্রীয় ও জেলা কারাগারগুলোয় মোট ৯০ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তাদের আগামী তিন দিনের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনাও দেওয়া দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মাহমুদুল বাশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্বভার হস্তান্তর করবেন অন্যথায় তিন দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
এছাড়া পদায়ন, বদলি করা পদে অথবা পদগুলোয় কোনো কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন।
এর আগে মঙ্গলবার সকালে দেশের কারাগারের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) তলব করেন হাইকোর্ট। ২৪ জানুয়ারি তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়।
একাধিকবার সময় নিয়েও কারাগারের শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তলব করা হয়।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের