editor
প্রকাশিত: 11:28 AM, January 18, 2023
ডিএসএস ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করে দেওয়ার অভিযোগে আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, উপজেলার কদমতলী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলীর কাছে ২০ টাকা কেজি দরে ৭০ কেজি বই ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙারি ব্যবসায়ী সৈয়দ আলী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আয়েশা আক্তার তার বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭২ কেজি। মঙ্গলবার বিকেলে বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, ‘শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়েশা আক্তারকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়। রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ -সূত্র: বাংলানিউজ।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের