editor

প্রকাশিত: 4:51 PM, January 18, 2023

আ. লীগ জনগণের দল, আ. লীগ জনগণের পাশেই থাকে: প্রধানমন্ত্রী

আ. লীগ জনগণের দল, আ. লীগ জনগণের পাশেই থাকে: প্রধানমন্ত্রী

ডিএসএস ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সারাদেশে ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় পর্যায়ে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সরকার প্রধান ভিডিও কনফারেন্সে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রে সংযুক্ত হয়ে সেখানকার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রামের বাঁশখালীতে সংযুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন।

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে। আর আওয়ামী লীগ যখন কাজ করে মানুষের জন্য, আমরা কি পেলাম সেটা চিন্তা করি না।

তিনি বলেন, মানুষ কি পেল, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমাদের বিবেচনায় থাকে। আর সেই বিবেচনা নিয়ে আমরা কাজ করেছি বলেই আজকে এই ১৪ বছরের মধ্যে বাংলাদেশে পরিবর্তন আনতে পেরেছি, মানুষের ভাগ্য পরিবর্তন আনতে পেরেছি, দারিদ্র বিমোচন করতে পেরেছি, সেবা সব ধরনের, স্বাস্থ্যসেবা, চক্ষুসেবা সবই মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি।

শেখ হাসিনা বলেন, মানুষের সমর্থন নিয়ে আমরা সরকারে এসেছি। যারা আমাদের ভোট দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। দেশের জনগণকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, এই অফিসের মাধ্যমে অবশ্যই আমাদের নীতি আদর্শ জনগণের কাছে তুলে ধরবেন। সেটাই আমরা চাই। জনগণের যেন সব ধরনের সেবাটা নিশ্চিত থাকে সেটা আমরা চাই, সেটাই আমাদের লক্ষ্য।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের