editor
প্রকাশিত: 12:13 PM, January 22, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তার প্রথম আনুষ্ঠানিক সফরে আজ বাংলাদেশে এসেছেন।
তিন দিনের সফরে, ভ্যান আগামীকাল বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপন উপলক্ষে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
ভ্যান বলেন, ‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে যে মানব উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মধ্য দিয়ে নাটকীয়ভাবে দরিদ্রতা হ্রাস করতে কী করা যেতে পারে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাথে ৫০ বছরের অংশীদারিত্ব ও বাংলাদেশের এই উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।’
সফরকালে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করবেন এবং বিশ্বব্যাংকের অর্থ-সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার এ সফরে তার সাথে রয়েছেন। বিশ্বব্যাংক স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। এরপর থেকে ব্যাংকটি বাংলাদেশকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।
বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সহায়তায় বৃহত্তম প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সূত্র: বাসস
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের