editor
প্রকাশিত: 11:39 AM, January 23, 2023
ডিএসএস ডেস্ক :: কনকনে বাতাস ও তীব্র শীতের কারণে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় সূর্য কিছুটা তাপ দিলেও কনকনে শীত অব্যাহত রয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়, ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
জানা গেছে, এ অঞ্চলে রাত থেকে ভোর পর্যন্ত বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো হালকা ঝরে পড়া কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে তুলছে। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালেই কাজের জন্য ছুটে চলেছেন নিম্ন আয়ের দিনমুজুর মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুরজ্জামান জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এর আগে, শনিবার (২১ জানুয়ারি) এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি। রোববার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়াতেই, ৮ ডিগ্রী সেলসিয়াস।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের