editor
প্রকাশিত: 2:06 PM, November 2, 2020
বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বিদ্রুপের প্রতিবাদে হেফাজত ইসলামের ডাকা মহাসমাবেশে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন যাত্রিবাহী বাসে রাজধানীতে প্রবেশ করতে বাধার সৃষ্টি করছে পুলিশ। সাইনবোর্ডের সাদ্দাম মার্কেট এলাকায় পুলিশ ব্যারিকেট সৃষ্টি করেছে।
এসময় দেশের বিভিন্নপ্রান্ত থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে অনেককে গাড়ি থেকে নামিয়ে দিতেও দেখা যায়। দুর্ভোগে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের।
একজন্য ব্যাংক কর্মকর্তা নাসরিন জানায়, সাইনবোর্ড এলাকায় আসার পর পর পুলিশি তল্লাশীতে পড়ি এসময় আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সমাবেশে অংশ গ্রহণের জন্য আসা কয়েকজন যাত্রী বলেন, আমাদেরকে গাড়ি থেকে পুলিশ নামিয়ে দেওয়ার পর আমরা হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্ঠা করছি।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকে সাইনবোর্ড এলাকায় সমাবেশে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকা থেকে লোক জড়া হয়ে একটি শান্তিপূর্ণ সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ তাদেরকে অনুরোধ করে যার যার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তবে হেফাজতের সমাবেশে অংশগ্রহণের জন্য কয়েকজন নেতাকে ঢাকা যাওয়ার অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট