editor

প্রকাশিত: 3:23 PM, January 24, 2023

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

ডিএসএস ডেস্ক : : ২০২২ সালে দুর্দান্ত একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই পারফর্ম করেন সমানতালে। তারই পুরস্কার হিসেবে জায়গা করে নিলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।

গত বছর ১৫টি ওয়ানডে খেলেন মিরাজ। তাতে বল হাতে নিয়েছেন ২৪ উইকেট। ব্যাটিংয়ে এক সেঞ্চুরি ও এক ফিফটিসহ ৩৩০ রান করেছেন তিনি। তার বোলিং নিয়ে কারোরই কোনো সন্দেহের অবকাশ। বরাবরের মতোই ছিলেন কার্যকরী ভূমিকায়। তবে গত বছর ব্যাটিংয়ে মিরাজের উন্নতি ছিল চোখে পড়ার মতো। বছরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে খেলেন এক কালজয়ী ইনিংস।

চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৫ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। জয় তখন অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু আফিফ হোসেন ধ্রুবকে সঙ্গে সেই অসম্ভবকে সম্ভবে রূপ দেন তিনি। ১২০ বলে ৯ চারে অপরাজিত ছিলেন ৮১ রানে।

বছরের শেষদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেই সিরিজ জয়ের নায়ক মিরাজ। প্রথম ওয়ানডেতে ৩৮ রানে অপরাজিত থেকে দলকে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন তিনি। দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল তার ব্যাট। এবার চাপের মুখে ব্যাট করতে নেমে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি।

মিরাজ ছাড়া ওয়ানডে একাদশে বাংলাদেশের আর কেউই জায়গা পাননি। ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে ক্রিকেটারের নাম আছে তাতে। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জ্যাম্পা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,