editor
প্রকাশিত: 4:23 PM, January 24, 2023
ডিএসএস ডেস্ক :: কুলাউড়া উপজেলার সাদেকপুর এলাকার অসহায় দিনমজুর মো. বিদ্যা মিয়ার ছেলে রায়হান (৪) চোখে টিউমার রোগে ভুগছেন। অর্থাভাবে গরিব অসহায় পিতা-মাতার পক্ষে চিকিৎসা করাতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে ফুটফুটে শিশু রায়হানের একটি চোখ।
গত কয়েকদিন আগে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার ওই এলাকায় রাতে হাঁটতে গিয়ে বিষয়টি তাঁর চোখে পড়ে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মানবিক দিক বিবেচনা করে তিনি ইস্পাহানী চক্ষু হাসপাতালের এক চিকিৎসক নিয়ে ওই শিশুর বাড়িতে যান। চিকিৎসক শিশুর চোখ দেখে এ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ইউএনওর সঙ্গে ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ইস্পাহানী চক্ষু হাসপাতাল কুলাউড়া সেন্টারের অফিস ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী, সিলেটভিউ ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী।
শিশু রায়হানের পিতা মো. বিদ্যা মিয়া জানান, তার ছেলে জন্ম থেকে এ সমস্যায় ভুগছে। চোখের এ সমস্যা সমাধানে অনেক টাকা প্রয়োজন- যা টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা।
তিনি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘ইউএনও স্যার গত কয়েকদিন আগে এই এলাকায় আসায় তাঁর চোখে আমার ছেলের এ বিষয়টি পড়ে। তিনি আশ্বস্ত করেছেন আমার ছেলের জন্য যা যা সহযোগিতা প্রয়োজন করে যাবেন।’
ইস্পাহানী চক্ষু হাসপাতাল কুলাউড়া সেন্টারের অফিস ব্যবস্থাপক রঞ্জন চক্রবর্তী বলেন, বুধবার (২৫ জানুয়ারি) সকালে শিশু রায়হানকে আমাদের সেন্টারে নিয়ে আসার জন্য তার পিতাকে বলেছি। রায়হানের চোখ পরীক্ষানিরীক্ষার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার সমাজের বিত্তশালীদেরও শিশু রায়হানের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি বলেন, গত কয়েকদিন আগে সাদেকপুর এলাকায় রাতে হাঁটতে গিয়ে শিশু রায়হানের বিষয়টি চোখে পড়ে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের