editor
প্রকাশিত: 9:33 PM, March 22, 2021
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের হয়ে রেকর্ড ৮৮টি ওয়ানডে এবং সর্বোচ্চ ২৮টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি বিন মুর্তজা। তার অধিনায়কত্বে সবচেয়ে বেশি ৫০ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় টাইগাররা।
দেশের এই সফল অধিনায়ককে প্রত্যাশিত সম্মানটুকু দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরের শুরুর দিকে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেয়া হয় মাশরাফিকে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মাশরাফির বাদ পড়া নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ২০২৩ সালের বিশ্বকাপের কথা চিন্তা করেই ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজম্যান্ট ও সবাই মিলে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ফিটনেসের কথা চিন্তা করলে ওর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ওর সার্ভিস একটা সিরিজে পেয়ে পরের সিরিজে পাব কি না সেই অনিশ্চয়তায় আছি। তিনটা পেসার নিতে গেলে কাকে বাদ দেব? বলেন? মাশরাফি দলে থাকলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। আসলে আমাদের এখন সামনের সিরিজ-টুর্নামেন্টগুলো মাথায় রেখে এগোতে হচ্ছে।
বিসিবি সভাপতির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মাশরাফি বলেন, ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই। খুবই অবাক লাগে ওনারা কি কোনো তথ্য রাখেন! আদৌ অফিস করেন!
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের