editor
প্রকাশিত: 1:50 PM, November 26, 2024
নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন- বুড়িচংয়ের বাকশিমূল এলাকার আসমত আলীর ছেলে রফিজ মিয়া, একই এলাকার আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, একই এলাকার শাহ তৈয়ব আলী, আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম ও মনির হোসেনের স্ত্রী শামু বেগম এবং অন্য একজন অজ্ঞাতনামা।
এদিকে গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বুড়িচং থেকে কালিকাপুর যাওয়ার পথে রেলক্রসিংয়ে সকালে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে বাহনটির চালকসহ ছয়জন নিহত হন। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন।
স্থানীয়রা আরও জানায়, রেলক্রসিংয়ের দুই পাশে গাছপালা থাকার কারণে ট্রেন দেখা যায় না এবং সেখানে কোনো রেলগেট বা সিগন্যাল ব্যবস্থা নেই। এসব কারণে যানবাহন সরাসরি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনাপ্রবণ এই জায়গায় দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা রেলক্রসিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। নিহতদের দেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ