editor
প্রকাশিত: 7:56 PM, November 26, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে আজ থেকে চালু হলো মুক্ত বাজার। প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পন্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২৫শে নভেম্বর) সকাল ৯টা হতে জৈন্তেশ্বরী বাড়ী মাঠে উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের কৃষকের তাদের নিজ ক্ষেতে উৎপাদিত শীতকালীন সবজী নিয়ে মুক্ত বাজারে বিক্রির উদ্দেশ্যে আসে।
প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পন্যের দামে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে মুক্ত বাজারে প্রথম ক্রেতা হিসেবে শীতকালীন সবজী ক্রয় করতে আসেন জৈন্তাপুর সদর এলাকার বাসিন্দা বদর উদ্দিন আহমদ পারভেজ। এ সময় তিনি সকাল সময়ে তরতাজা সবজী ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
জৈন্তাপুর উপজেলার মৎস ব্যবসায়ী রুক্কিনী বিশ্বাস মুক্ত বাজারের প্রথম দিনে তিনি নদীর তাজা মাছ নিয়ে আসেন বিক্রি করতে। তিনি বলেন মুক্ত বাজারে প্রতি মঙ্গলবার উপজেলার সকল মৎস ব্যবসায়ীদের সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত পন্য নিয়ে আসার কথা বলা হয়েছে। তিনি বলেন প্রথম দিন যে পরিমান দেশীয় মাছ এনেছিলেন তা ১ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়।
মুক্ত বাজার চালুর প্রথম দিনে সকাল ১০টায বাজার পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, প্রথম দিনে মুক্ত বাজার পরিদর্শনের পাশাপাশি নিজের পরিবারের জন্য শাক সবজি ক্রয় করেছি।
তিনি আরো বলেন, ধীরে ধীরে প্রচারণা বাড়লে মুক্ত বাজার সম্পর্কে উপজেলার মানুষের নিকট এর সুফল পৌঁছে যাবে। তিনি শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পন্যের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের তাদের উৎপাদিত হস্তশিল্পের পন্য বিক্রযের জন্য নিয়ে আসার আহবান জানান।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির