editor

প্রকাশিত: 12:24 PM, November 28, 2024

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবার সভাপতিত্বে সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ২৭ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় পুলিশ কমিশনার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা একত্রিত থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান , কর্ণেল জিএস, উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, এন‌এস‌আই এর প্রতিনিধি, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদব এডভোকেট ইমরান আহমদ চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির