editor

প্রকাশিত: 11:19 AM, March 23, 2021

ওমর সানিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি!

ওমর সানিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি!

1

বিনোদন ডেস্ক:: প্রাণনাশের হুমকি পেয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। চলচ্চিত্র প্রযোজক ইকবাল তাকে এ হুমকি দিয়েছেন অভিযোগ গুলশান থানায় একটি জিডিও করেছেন এ অভিনেতা।

3

ওমর সানি দাবি, গত ২ মার্চ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের অফিসে ক্লাবের সদস্যদের সামনেই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন প্রযোজক ইকবাল।

8

এমন অভিযোগের ভিত্তিতে ৬ মাসের জন্য ইকবালের সদস্য পদ স্থগিতসহ ক্লাবে তার প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান ওমর সানি।

কী কারণে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন ইকবাল সে বিষয়ে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে নাস্তায় ডিমের দাম দেওয়ার তুচ্ছ বিষয় নিয়ে ইকবালের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ান সানি।

ঘটনার বিস্তারিত জানিয়ে গণমাধ্যমকে সানি বলেন, ‘ক্লাবের নাস্তায় দেওয়া ডিমের দাম চেয়েছিল বিক্রেতা। কিন্তু দাম না দিয়ে ছোট্ট ছেলেটার উপর চড়াও হন ইকবাল। পরিস্থিতি শান্ত করতে গেলে আমার ওপরই ক্ষেপে যান ইকবাল। উত্তেজিত হয়ে নোংরা গালি দেন আমাকে। আমার মৃত মাকে নিয়ে গালিগালাজ করতে থাকে। আমাকে প্রাণনাশের হুমকি- ধামকি দেয়। ঘটনাটির সময় ক্লাবের অনেক সদস্যরা উপস্থিত ছিলেন। আমি তাদের পরামর্শে ইকবালের বিরুদ্ধে জিডি করেছি।’

8

এদিকে ওমর সানিকে গালি বা প্রাণনাশের হুমকি দেননি বলে দাবি করে প্রযোজক ইকবাল বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে জিডি করা হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা। বাইরের লোক এনে ক্লাবের ভেতরে জুয়ার আসর বসানোর বিষয়ে প্রতিবাদ করেছিলাম মাত্র। শুধু সানিকে উদ্দেশ্য করে গালি দেইনি। আমিও হাইকোর্টে তার বিরুদ্ধে পাল্টা মামলা করব ।’

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

2 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

7 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

6 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

6 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

4 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

3 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

1 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
4