editor
প্রকাশিত: 9:47 AM, December 5, 2024
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাওয়াসি এলাকার তথাকথিত ‘সেফ জোন’ বা নিরাপদ অঞ্চল লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নারী ও শিশুরা ‘পুড়ে ছাই’ হয়ে গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বোমা হামলার ঠিক পরপরই উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাদের প্রতিনিধি। উদ্ধারকারীরা ঘটনাস্থলকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। কিছু ভুক্তভোগীকে ‘চেনার মতো ছিল না’, আর অন্যদের দেহ ‘ছোট ছোট টুকরো’ অবস্থায় পাওয়া গেছে।
বোমা হামলার পর বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স কর্মীদের হিমশিম খেতে হয়।
এদিকে, গাজাভিত্তিক আল-আকসা টিভি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ভোররাতে উত্তর গাজা সিটিতে তীব্র বোমা হামলা চালিয়েছে। সাবরা ও তাল আল-হাওয়া এলাকাগুলো এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল।
ফিলিস্তিনি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, বেইত লাহিয়া, জাবালিয়া এবং মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণ হয়েছে। তবে এখনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৫৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৮ জন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ, যাদের জীবিত থাকার আশা নেই বললেই চলে।
অন্যদিকে, লেবাননে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির