editor
প্রকাশিত: 4:51 PM, December 6, 2024
নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ভারতীয় ‘বুঙ্গার চিনি’র চালান জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুই যুবককে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির টহল দল চেকপোস্ট বসিয়ে সিলেট নগরমুখী একটি পিকআপ আটক করে। পরে ওই পিকআপের ভেতর থেকে ভারতীয় ৬০ বস্তা চিনি জব্দ করা হয়।
৬০ বস্তায় থাকা ২৯৪০ কেজি চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ৫২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় ভারতীয় চিনি চোরাচালানের সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার পাতনী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ইলিয়াছ আলী (২৭) ও একই উপজেলার পূর্ব জাফলং মোহাম্মদপুর গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আল আমিন মিয়া (২০)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে এয়ারপোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
8 2 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা