editor
প্রকাশিত: 3:55 PM, February 7, 2021
চা-বিরতির জলখাবার তেতো লেগেছিল বাংলাদেশ দলের। কারণ প্রাপ্তি ছিল শূন্য। জয়ের স্বপ্ন নিয়ে সকালে মাঠে নেমেছিলেন মুমিনুলরা। আর চা-বিরতিতে হারের শঙ্কায় ভুগেছেন।
দৃশ্যপট পাল্টে এমন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করিয়েছে মায়ার্স-বোনার জুটি।
৩ উইকেটে ১১০ রান পুঁজি নিয়ে মাঠে নেমেছিলেন মায়ার্স ও বোনার। সে সংগ্রহকে ২৬৬ – তে নিয়ে ঠেকালেন তারা। চতুর্থ ইনিংসে অবিশ্বাস্য জুটি গড়লেন এ দুজন। একজন শতক হাঁকিয়ে দেড়শতকের পথে, অন্যজন সেঞ্চুরির পথে।
তবে চা বিস্বাদ লাগলেও বিরতির পর মাঠে ফিরে খেলায় স্বাদ ফেরালেন বাংলাদেশ দলের দুই স্পিনার তাইজুল ও নাঈম।
চা বিরতির পর প্রথম ওভারেই বোনারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন তিনি। ২৪৫ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস সমাপ্ত হয় অভিষিক্ত বোনার।
এর মধ্য দিয়ে ভেঙে যায় মায়ার্স–বোনারের ৪৪২ বলে ২১৬ রানের অবিশ্বাস্য জুটি। এর পাঁচ ওভার পর অফ-স্পিনার নাঈম হাসানকে রাউন্ড দ্য উইকেটে খেলতে যান জার্মেইন ব্লাকউড। কিন্তু বোল্ড হয়ে যান তিনি।
দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। যদিও সেঞ্চুরিয়ান মায়ার্স ক্রিজে আছেন এখনও। তিনি একাই ম্যাচ বের করে নিতে সক্ষম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩২৭ রান। ২৬৪ বলে ১৫৬ রান করেছেন মায়ার্স। আর ৩১ বল খেলে ৬ রানে অপরাজিত জসুয়া।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,