editor

প্রকাশিত: 10:41 AM, December 14, 2024

ওয়েস্ট ইন্ডিজে কেন ব্যর্থ স্পিনাররা, ব্যাখ্যা দিলেন কোচ ফাহিম

ওয়েস্ট ইন্ডিজে কেন ব্যর্থ স্পিনাররা, ব্যাখ্যা দিলেন কোচ ফাহিম

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও অন্তত দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ২৯৪ রান আর শেষ ম্যাচে আরও বেশি ৩২১ করেও জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে যথাক্রমে ৫ ও ৪ উইকেটে।

ভালো পুঁজি করেও কেন জিততে পারেনি বাংলাদেশ, তার নানা রকম কারণ খুঁজে বের করছেন ভক্ত-সমর্থকরা। অনেকেই মনে করছেন, স্পিনারদের অকার্যকর পারফরম্যান্সের কারণেই হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে ছিল তিন স্পিনার- রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। ওই ম্যাচে তাদের পারফরম্যান্স কেমন ছিল দেখা যাক।

৮.৫ ওভারে ৬৯ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন রিশাদ। ৭ ওভারে ৫৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন নাসুম। ১০ ওভার বোলিং করে ৬৭ রান খরচা করলেও উইকেটশূন্য ছিলেন মিরাজ।

পেসাররা শুরুতে ব্রেকথ্রু এনে দিলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। কেন স্পিনাররা ম্যাচ জেতানো বোলিং করতে পারেননি? তা নিয়ে ভক্ত মহলে নানা প্রশ্ন।

দেশের অন্যতম কুশলী, ক্রিকেটবোদ্ধা ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম সে প্রশ্নের উত্তর দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় আলাপে স্পিনারদের অকার্যকারিতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফাহিম বলেন, ‘যে উইকেটে খেলা হয়েছে, সে উইকেটে আমাদের স্পিনাররা বল করে অভ্যস্ত নয়। আমাদের দেশে যে লেন্থে বল ফেলে সফল হওয়া যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই লেন্থে বল ফেলতে পারেননি। বল একটু টার্ন করে। ওইখানে বল ফেললে টার্ন করে না। ব্যাটাররা নিজের নিয়ন্ত্রণে বল পেয়ে যায়।

তিনি আরও বলেন, ‘আমাদের বোলারদের ঠিক ওই লেন্থে বল করার চর্চাটা কম। আমাদের স্পিনারদের যদি ওই চর্চা থাকতো, তাহলে হয়তো তারা আরেকটু কার্যকর হতো। সেক্ষেত্রে প্রথম ও তৃতীয় ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।’

যদি অনভিজ্ঞতা ও চর্চায় ঘাটতি হয় তাহলে মিরাজ কেন পারেননি? ডানহাতি স্পিনার তো ২০১৮ ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন। ওয়ানডে সিরিজেও অংশ নিয়েছেন। তার তো জানা থাকার কথা, ওয়েস্ট ইন্ডিজের পিচে কোন লেন্থে বল ফেললে সফল হওয়া যায়। তিনি কেন ব্যর্থ হলেন?

ফাহিমের ব্যাখ্যা, ‘আমার মনে হয় এ সময়ের মধ্যে উইকেটের চরিত্র পাল্টে দেওয়া হয়েছে। এখনকার উইকেটের পার্থক্য আছে। এবার একদম ব্যাটিং উইকেট ছিল। উইকেট কতটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, তার নমুনা দেই। আমাদের ব্যাটাররা গড়পড়তা প্রতি ম্যাচে ৮-১০টি করে ছক্কা হাঁকিয়েছে। যেটা নিকট অতীত ও সাম্প্রতিক সময়ে প্রায় দূর্লভ ঘটনা।’

তিনি আরও বলেন, ‘উইকেট ছিল খুবই কঠিন। এ উইকেটে স্পিনারদের কিছুই ছিল না। এখানে মেধা, বুদ্ধি খাটিয়ে জায়গামতো বল করতে না পারলে সফল হওয়া কঠিন ছিল।’

ফাহিমের শেষ কথা, ‘এবার যে উইকেটে খেলা হয়েছে সেখানে কোন লেন্থে বল করলে প্রতিপক্ষ ব্যাটাররা ইচ্ছেমতো শট খেলতে পারবে না, রানের নহর বইবে না, তা বোঝাও ছিল খুব কঠিন। অ্যাটাকিং স্পিন বোলিংয়ের সুযোগ ছিল না। এখানে স্পিনারদের আক্রমণ করে উইকেট আদায়ের সম্ভাবনা কম ছিল।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,