editor
প্রকাশিত: 10:19 AM, December 15, 2024
স্পোর্টস ডেস্ক: সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। হারের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তারা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের তুলনায় বাংলাদেশ দল ওয়ানডেতে শ্রেয়তর। সেই ফরম্যাটেই ক্যারিবীয়দের কাছে ধবলধোলাই হতে হয়েছে। সেখানে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেলেতে কুড়ি ওভারের ফরম্যাটে লিটন দাসদের কাছ থেকে প্রত্যাশা করা বেশ কঠিন। দলের অধিনায়কও সিরিজ শুরুর আগে জানিয়ে রাখলেন, ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে!
বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ ম্যাচটি জিতেছিল। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হেরেছে। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা, আমাদের জন্য একটু কঠিনই হবে। আমরা চেষ্টা করবো এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায়, ভালো একটা সিরিজ উপহার দেওয়া যায়।’
ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি। তার আগের দিনের অনুশীলনের রসদ নিয়েই মাঠে নামতে হচ্ছে। লিটন অবশ্য অনুশীলণের ঘাটতি দেখেন না, ‘না, ঘাটতি নেই, গতকালকে আমরা কৃত্রিম আলোতে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের অনেক ক্রিকেটারই ওয়ানডে ও টেস্ট খেলেছে। তারা খেলার মধ্যেই ছিল। দুই একজন খেলোয়াড় হয়তো নতুন। তারা কয়েকটা সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে।’
কিংসটাউনের উইকেট কিছুটা স্লো এবং লো হয়ে থাকে। গত বিশ্বকাপে এই ভেন্যুতেই বাংলাদেশ দল তিনটি ম্যাচ খেলেছে। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষেই ম্যাচ হেরেছিল তারা। জয় পেয়েছে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য উইকেট কিছুটা ভিন্ন হবে বলেই মনে হচ্ছে লিটনের, ‘প্রথমত বিশ্বকাপের যে উইকেট ছিল, এই উইকেটটার মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। গতকালকে যখন অনুশীলন করেছি, উইকেট একরকম মনে হয়নি। তারা হয়তো ভিন্নভাবে প্রস্তুত করেছে। আমরা ওইভাবে চিন্তা ভাবনা করিনি কম্বিনেশন নিয়ে। বেস্ট যে দলটা হবে বাংলাদেশের জন্য, আমরা সেভাবেই দলটা করবো।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,