editor
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
‘তরুণদের বিনিয়োগ ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা: আগামীর অর্থনীতি গঠন’ এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ছাড়াও তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ কয়েকটি দেশের সরকার প্রধানরা ডি-৮ সম্মেলনে যোগ দেবেন।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তরুণদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং এ জন্য তিনি বৈশ্বিক এই ফোরামে তরুণ উন্নয়ন বিষয়ে কাজ করার সুযোগ পাবেন।”
তিনি আরও বলেন, “সম্মেলনের প্রতিপাদ্যের বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।”
ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্যের অঙ্গীকারকে প্রতিফলিত করে, যা তরুণদের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে চায়।
ডেভেলপিং-৮ বা ডি-৮ নামে পরিচিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা উৎসাহিত করে।
2 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
7 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
4 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
7 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
5 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
6 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া