editor

প্রকাশিত: 12:06 PM, December 19, 2024

বড়লেখায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

বড়লেখায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

6

আশফাক আহমদ, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে। বিয়ের আসর থেকে পালিয়ে বর রক্ষা পেলেও ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ও মুচলেকায় মুক্তি পেলেন কনের মা হেপি বেগম।

ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকার প্রবাসী ফয়েজ আহমদের স্ত্রী হেপি বেগম জন্মনিবন্ধন জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। গত ১৫ ডিসেম্বর বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিসহ পানিধারে বিয়ের আসরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় পাত্র কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারের গুরাভুই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে আকমল হোসেন বরযাত্রীসহ সটকে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং মুচলেকা আদায় করেন।

4

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, কাগজপত্র যাচাইয়ে বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছেন। এছাড়া সংশ্লিষ্ট নিকাহ্ রেজিষ্ট্রারকে রেজিষ্ট্রার নিয়ে তার দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

3

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

4 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

6 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

2 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

3 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

2 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

1
7