editor

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪

সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি

সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি

2

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

শনিবার (২১ ডিসেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

5

এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৩.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৪.১° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

2

এটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

3

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

7

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা নেই। এর প্রভাবে সংকেত তিন নম্বর পর্যন্ত বেড়ে যেতে পারে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

6 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

2 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

6 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

2 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

7 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
3