editor
প্রকাশিত: 4:57 PM, January 1, 2025
কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকাতে বন বিভাগের কাজ করতে গিয়ে ৩ বন কর্মীসহ অপহৃত ১৯ শ্রমিক উদ্ধার না হতে ফের ৭ জন অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ১ জন সিএনজি ও ১ জন অটোরিকশা চালক এবং বাকিরা যাত্রী। তবে অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি।
মঙ্গলবার (৩১/১২/২৪) সকালে এ ঘটনা ঘটে। এনিয়ে ২ দিনে অপহরণ হয়েছেন ২৬ জন।
স্থানীয়রা জানান, সকালে হোয়াইক্যং থেকে বাহার ছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে পাহাড়ি ঢালে পৌঁছলে পাহাড়ি অপহরণ চক্রের সদস্যরা এসে তাদের নিয়ে যায়। হ্নীলা সিএনজি কমিটির সাধারণ সম্পাদক রফিক জানান, হোয়াইক্যং থেকে বাহার ছড়া যাওয়ার পথে ৭ জন অপহরণ হয়েছে। তার মধ্যে একজন সিএনজি ও ১ জন অটোরিকশা চালক রয়েছে। তাদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এদিকে অপহৃত সবাইকে উদ্ধারে বিভিন্ন টিম করে পাহাড়ে অভিযান পরিচালনা করছেন র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ও হোয়াইক্যং সিপিসি-২’র সদস্যরা, টেকনাফ থানা পুলিশ, বনবিভাগের শতাধিক কর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে। টেকনাফ মডেল থানা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভিকটিমদের উদ্ধারে আমাদের পুলিশে একাধিক টিম পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান করছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ