editor
প্রকাশিত: 3:12 PM, January 4, 2025
নিউজ ডেস্ক:: সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির ও স্কুলে ভর্তিতে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবক ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার জেলার দেওগাঁও এলাকার রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিগত সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণার তথ্যও পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও বিভিন্ন স্কুলে ভর্তিসহ আরও বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল।
প্রতারণার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান ফারাবী। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতারণার বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি