editor
প্রকাশিত: 3:14 PM, January 7, 2025
নিউজ ডেস্ক:: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকরে পড়ে অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাচপুরা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল।
হতাহতদের মধ্যে তিন নারী ও দুজন পুরুষ বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে এসপি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে ওঠে পড়ে। এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে বেশ কিছুদূর দিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ‘খবর পেয়ে হতাহতদের উদ্ধারে ফরিদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ফরিদপুর হাসপাতালে পাঠায়।’
পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল জলিল।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ