editor
প্রকাশিত: 9:05 AM, January 12, 2025
নিউজ ডেস্ক:: খুলনা, নোয়াখালী, ফেনী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিসপ্লে বোর্ডে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে। তবে কমিশন অফিসে চাকরিরত নৈশপ্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন। দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তখন ডিসপ্লে বোর্ডটি বন্ধ ছিল। তবে ছবি দেখেছি। ঘটনা তদন্তে কমিটি গঠনসহ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ