editor

প্রকাশিত: 8:45 PM, June 24, 2021

সুনামগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওভারহেড সাইনবোর্ড নির্মাণে দুর্নীতির অভিযোগ

সুনামগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওভারহেড সাইনবোর্ড নির্মাণে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে ওভারহেড সাইনবোর্ড নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে মোহাম্মদ ইউনুস ব্রাদার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে ১৫ লাখ টাকায় দুটি ওভারহেড সাইনবোর্ড নির্মাণের কাজ পান উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু ১৫ লাখ টাকার উক্ত কাজে দুই লাখ টাকা ব্যায় হয়েছে কি না সন্দেহ শহরবাসীর।

তাদের অভিযোগ লোহার দুটি পাইপ আর রডের পাত দিয়ে সাদামাটাভাবে নির্মিত এই দুটি ওভারহেড সাইনবোর্ড নির্মাণে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। যে কারনে সড়ক ও জনপথ বিভাগও ওভারহেড সাইবোর্ড নির্মাণের বিল আটকে রেখেছেন। সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী জানান, তালিকাভূক্ত ঠিকাদাররা কাজের টেন্ডার পেলেও তারা সাব কন্ট্রাক্টে কাজটি ছেড়ে দেওয়ায় এ ধরনের ত্রুটি-বিচ্চ্যুতি ঘটছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুস জহুর সেতু সংলগ্ন দুটি সাইনবোর্ড এবং দিরাই রাস্তার মদনপুর এলাকা সংলগ্ন দুটি সাইনবোর্ড নির্মাণের কাজ পায় মোহাম্মদ ইউনুস ব্রাদার্স। কাজের শুরু থেকে অনিয়মের অভিযোগ করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ২০২০ সালে স্থানীয় ঠিকাদারের মাধ্যমে জেলায় চারটি সাইনবোর্ড নির্মাণ কাজ শতভাগ সুষ্ঠু ও সুন্দর হয়েছিলো, যাতে কোন আপত্তি ছিল না। কিন্তু এবছর এসব ঠিকাদাররা সাইনবোর্ড নির্মাণের কাজ পাননি। এবছর যারা কাজ করছে তারা শুরু থেকেই নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করতেছে। এই কাজ বেশিদিন ঠিকবে না। নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে সাইনবোর্ডের লেখাগুলো কয়েকমাসের মধ্যে নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মাসুম আহমদ জানান, ওভারহেড সাইনবোর্ড নির্মাণে কিছু ত্রুটি রয়েছে যার কারনে এখনো বিল দেওয়া হয় নি। কাজের সময় ঠিকাদার কে পাওয়া যায় না যার কারণে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয় না। আমরা এটা যাচাই-বাছাই করে দেখবো কাজ শতভাগ সঠিক হয়েছে কিনা তারপর বিল দিবো। এখনও আমরা তাদের বিল প্রদান করিনি।

আল-আমিন / ২৪ জুন ২০২১ইং

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির