admin
প্রকাশিত: 1:40 PM, July 14, 2021
অনলাইন ডেস্ক
গত ৩০ শে জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয় লিওনেল মেসির। প্রথমবারের মতো ফ্রি এজেন্ট হয়ে যান আর্জেন্টাইন মহাতারকা। জোর গুঞ্জন ওঠে সুযোগ কাজে লাগাতে উঠেপড়ে লেগেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এমনকি মেসিকে দলে ভেড়াতে তারা চুক্তির প্রস্তাবও পাঠিয়েছে। বার্সার সঙ্গে চুক্তি শেষ এবং নবায়নের নতুন কোনো খবর না আসায় সবাই প্রায় ধরেই নিচ্ছিলেন ন্যু-ক্যাম্পকে বিদায় জানাতে চলেছেন মেসি। তবে ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়ান’ এর এক রিপোর্টে বলা হয়, মেসিকে দলে ভেড়ানোর লড়াই থেকে সরে দাঁড়িয়েছে পিএসজি। আরও কয়েক বছর বার্সেলোনায়ই থাকবেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তবে সদ্য কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে ধরে রাখতে হলে ক্লাবের খরচ কমাতে হবে।
বিশেষ করে খেলোয়াড়দের বেতন-ভাতার নড়চড় না করলে মেসিকে ধরে রাখতে পারবে না আর্থিক সংকটাবস্থায় থাকা বার্সেলোনা।
বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছিলেন, লা লিগার নতুন ফিনান্সিয়াল প্রটোকলের কারণে মেসির সামনে নতুন প্রস্তাব রাখতে পারছে না বার্সেলোনা। গত সোমবার অবশ্য বার্সা সমর্থকদের আশ্বস্ত করেন তিনি। লাপোর্তা নিশ্চিত করেন, সবকিছু ঠিক আছে এবং শিগগিরই মেসির সঙ্গে নতুন চুক্তি করবেন তারা।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার সাবেক বার্সা সতীর্থ মেসির সঙ্গে ফের জুটি গড়ার আকাক্সক্ষা প্রকাশ করেছেন অনেকবার। তবে ফরাসি সংবাদমাধ্যমের রিপোর্ট যদি সত্য হয়, তাহলে প্রিয় বন্ধুর সঙ্গে খেলার ইচ্ছা পূরণ হবে না নেইমারের।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,