editor
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক:: আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাত্তাই পেলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। স্বাগতিকদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন বিরাট কোহলিরা।
লক্ষ্য ছিল ১৭৫ রানের। বিরাট কোহলি আর ফিল সল্টের ৫১ বলে ৯৫ রানের ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বেঙ্গালুরু। ২৫ বলে ফিফটি করেন সল্ট। বেঙ্গালুরু ওপেনার ৩১ বলে ৯ চার আর ২ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন। ১৬ বলে ৩৪ করেন রজত পাতিদার।
কোহলি হাফসেঞ্চুরি পূরণ করেন ৩০ বলে। দল জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৩৬ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসটিতে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার। ২২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে বেঙ্গালুরু।
এর আগে আজিঙ্কা রাহানে আর সুনিল নারিনের ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল কলকাতা।
ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। এক বাউন্ডারি হাঁকিয়েই জশ হ্যাজেলউডের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক (৪)।
তবে এরপর মারমুখী হয়ে উঠেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান তোলে স্বাগতিকরা। রাহানে হাফসেঞ্চুরি করেন ২৫ বলে।
দ্বিতীয় উইকেটে রাহানে আর নারিন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের বড় জুটি। নারিন ২৬ বলে ৪৪ (৫ চার আর ৩ ছক্কায়) করে ফিরলে ভাঙে এই জুটি। পরের ওভারেই আউট হয়ে যান রাহানেও। ৩১ বলে ৫৬ রানের ইনিংসে কলকাতা অধিনায়ক হাঁকান ৬ বাউন্ডারি আর ৪ ছক্কা।
২ রানে ২ উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নিতে পারেননি ভেঙ্কটেশ আয়ার। ৭ বলে ৬ রান করেই ক্রুনাল পান্ডিয়ার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পান্ডিয়া বোল্ড করেন রিঙ্কু সিংকেও (১০ বলে ১২)।
মারকুটে আন্দ্রে রাসেল হন ব্যাট হাতে ব্যর্থ। ৩ বলে ৪ করে সুয়েশ শর্মার বলে বোল্ড ক্যারিবীয় অলরাউন্ডার। শেষদিকে ২২ বলে ৩০ রানের ইনিংস খেলেন আঙ্গকৃষ রঘুবানসি।
বেঙ্গালুরুর ক্রুনাল পান্ডিয়া ২৯ রানে শিকার করেন তিনটি উইকেট।
5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪
7 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
2 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
7 শাল্লা প্রতিনিধি: 6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা