admin

প্রকাশিত: 1:50 PM, August 8, 2021

অথচ অস্ট্রেলিয়া বলেছিল ট্রফিও ছোঁবে না!

অথচ অস্ট্রেলিয়া বলেছিল ট্রফিও ছোঁবে না!

অনলাইন ডেস্ক
বাংলাদেশ সফরে এসে ৯ দিন কাটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু এখন পর্যন্ত তারা আসেনি কারো সংস্পর্র্শে। মাঠে খেলা শেষে কোনো টাইগার ক্রিকেটারের সঙ্গে হাত মিলাচ্ছেন না। বল গ্যালারিতে পড়লে সেটিও ফিরিয়ে আনছে না। ক্রিকেটের সব নিয়ম ভেঙে আম্পায়ারকে দিতে হচ্ছে সমমানের নতুন বল। যে পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন সেখানে কোনো কর্মীর সাহায্য নিচ্ছেন না। যে কারণে নিজেদের রুম থেকে শুরু করে টয়লেটও পরিষ্কার করতে হচ্ছে তাদের। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগেই শর্ত দিয়ে রেখেছিলেন সিরিজ জিতলে তারা বলে রেখেছিলেন ট্রফিটাও স্পর্র্শ করবেন না।

অবশ্য সেটির আর এখন প্রয়োজন নেই। এরই মধ্যে টানা তিন ম্যাচ হেরে গেছে ক্যাঙ্গারুরা। বাকি দুই ম্যাচ হারলেই হোয়াইটওয়াশ হয়ে শূন্য হাতে দেশে ফিরে যাবেন। শুধুকি তাই, এবার জানা গেল তারা শেষ ম্যাচ খেলে হোটেলেও ফিরে যাবেন না। মানে মাঠ থেকেই সরাসরি বিমানবন্দরে চলে যাবেন। উঠে পড়বেন দেশের জন্য বিমানে। বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল তারা তাদের ক্রিকেটাররা শেষ ম্যাচ খেলেই ৯ই আগস্ট সরাসরি মাঠ থেকে বিমানবন্দরে চলে যাবে। যতটা জানি এখনো সেই পরিকল্পনাই আছে। তবে এখন শোনা যাচ্ছে হয়তো সেটি তারা নাও করতে পারেন। খেলে হোটেলে ফিরেই যেতে পারেন এয়ার পোর্টে।’

অন্যদিকে অস্ট্রেলিয়া ট্রফি জিতলে সেটি কেন নিতেন না তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে এর কারণ বাংলাদেশকে ছোট করা নয়, বলেই জানা গেছে। এ বিষয়ে বিসিবি’র মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘অস্ট্রেলিয়া সম্পূর্ণ স্পর্শহীন থাকবে এবং দেশে ফিরে যাবে মাঠ থেকে খেলা শেষ করেই।’ বাংলাদেশ সফরে আসার আগ থেকে সিএ একের পর এক শর্ত দিয়েছে বিসিবিকে।

যার মধ্যে অনেকগুলো শর্তই ছিল বেশ অদ্ভুত। মূল করোনা মহামারি থেকে নিজেদের রক্ষা করতে তাদের এমন আচরণ। তবে ক্রিকেট বিশ্বে যা নিয়ে চলছে দারুণ আলোচনা-সামালোচনা। দেশের অনেক ক্রিকেট বোদ্ধা মনে করেন অজিদের অনেক শর্তই ক্রিকেটের সঙ্গে যায় না। প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। ৯ই আগস্ট শেষ ম্যাচ খেলে তাদের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

ডিএসএস/০৮/ আগস্ট /২০২১/ রুজি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,