editor

প্রকাশিত: 10:27 AM, June 22, 2025

জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত

জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৫ কর্মসূচি অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২০ জুন) সকাল ১১টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেট-এর উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ বলেন, “বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তরের জন্য মাঠপর্যায়ে নানা কার্যক্রম গ্রহণ করেছে।পার্টনার প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, নূরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন , সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প মোঃ নাছির উদ্দীন ,জেলা প্রশিক্ষণ অফিসার , দেন দীপক কুমার দাস,উপজেলা কৃষি কর্মকর্তা , শামীমা আক্তার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, কৃষক প্রতিনিধি আসমা বেগম।

উক্ত অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিশেষ করে পাটনার ফিল্ড স্কুলের আওতায় ভুক্ত প্রশিক্ষিত কৃষক-কৃষানীর মধ্যে ৩৫ জন ও স্থানীয় ৩৫ জন কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ