editor

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ৪ বাংলাদেশীকে বিএসএফের পুশইন

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা ৪ বাংলাদেশীকে বিএসএফের পুশইন

2

বড়লেখ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে নারী শিশুসহ পের ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

8

সোমবার (২৩ জুন) সকাল ৭ দিকে লাতু সীমান্তবর্তী কুমারশাইল চা বাগান থেকে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৬ জনকে আটক করেছে।

6

আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। আটকদের মধ্যে ৯ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

2

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের দেয়া তথ্য মতে সোমবার ভোররাতে সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশ অভ্যন্তরে একটি ফটক দিয়ে জোর পূর্বক ঠেলে পাঠিয়েছে। পরে তারা উপজেলার লাতু সীমান্তবর্তী বিওপি এলাকার কুমারশাইল চাবাগানে ঘুরাঘুরি করতে দেখে তাদের গতিবিধি সন্দেহ করে বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী রয়েছেন। এ পর্যন্ত বড়লেখা উপজেলার লাতু, বোবারথল ও পাল্লাথল সীমান্ত দিয়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকালে দিকে সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের লোকজন তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘোরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় স্থানীয়টা তাদেরকে আটক করে তাকে ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়।

4

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার সকালে লাতু সীমান্তে বিওপির টহল দল ১৬ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশী। রোহিঙ্গাদের নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া চলছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

1 বাংলাদেশের তাঁতশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ৩৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

2 জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর মেন্দীবাগস্থ

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: প্রশাসক আব্দুল কাইয়ুম

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

3 বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

সিলেট রিজেন্সি লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

7 ৮ মার্চ রবিবার ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শাহজালাল মাঝার রোড, আম্বরখানা পয়েন্ট সিলেটে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল থ্রি

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

ওসমানীনগরে হামলায় আহত আওলাদকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

4 স্টাফ রিপোর্টার সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জের উন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

7 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে

1
7